আজকের শিশু কিশোর তরুণেরাই ভবিষ্যত দেশ ও জাতির কর্ণধার। এদের গভীরে লুকিয়ে রয়েছে অশেষ সম্ভাবনা ও বিপুল সৃজনী প্রতিভা। কোমলমতি শিক্ষার্থীর অভ্যন্তরে ফুটনোম্মূখ মেধার সুষ্ঠু বিকাশ ও প্রয়োগদক্ষতা অর্জনের মাধ্যমেই জাতি হিসেবে আমরা বিশ্বে নিজেদেরকে অনন্য হিসেবে প্রতিষ্ঠিত করতে পারি। এগিয়ে রাখতে পারি অগ্রযাত্রাকে। সর্বোপরি প্রকৃত মানুষ গড়ার এ কার্মযজ্ঞে আমার সম্পৃক্ততা যেন পরিপূর্ণরূপে সফল হয়, মহান সৃষ্টিকর্তার নিকট সেই প্রার্থনা করি।
প্রতিষ্ঠান প্রধানের বাণী
পৃথিবী আজ হাতের মুঠোয়। অগ্রযাত্রার এ মিছিলে সামিল না হতে পারলে আমাদের ঠিকানা হবে দূরতিক্রমনীয় এক প্রাচীর পশ্চাতে। তখন কূপমন্ডলের মত বদ্ধ বলয়ে নিরন্তর মাথা ঠোকাঠুকি। নিশ্চয়ই আমরা নিজেদেরকে এমন জাড্যদশায় দেখতে চাই না। তাই এসো নবীন, ঝাঁপিয়ে পর অসীম জ্ঞান সমুদ্রে।